ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সিরিয়ায় অস্ত্রের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

সিরিয়ায় অস্ত্রের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

নবপ্রকাশ ডেস্ক:

উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে অন্তত  চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-এইস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণগুলো ঘটে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলেপ্পোতে বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী সানাকে বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন।

আলেপ্পো থেকে আলজাজিরার প্রতিবেদক ওবায়দা হিত্তো জানান, প্রথম বিস্ফোরণের পর সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটেছে।

তিনি বলেন, কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকারী গাড়ি যেতে দেখা গেছে।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব আপাতত বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। এর এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়ি বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হন।

আল জাজিরা

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে