ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সালমানের অসমাপ্ত ছবিগুলো বিনামূল্যে করতে চেয়েছিলেন আমিন খান

সালমানের অসমাপ্ত ছবিগুলো বিনামূল্যে করতে চেয়েছিলেন আমিন খান

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর আকস্মিক প্রয়াণ এক বিশাল শূন্যতা ও অনিশ্চয়তার মুখে ফেলেছিল গোটা চলচ্চিত্রাঙ্গনকে। সে সময় সালমানের অসম্পূর্ণ থেকে যাওয়া কাজগুলো শেষ করতে কোনো শর্ত বা পারিশ্রমিক ছাড়াই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তৎকালীন আরেক জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে প্রয়াত সহকর্মীর চলে যাওয়ার দিন এবং সেই আবেগঘন স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকারে সেদিনকার এফডিসির থমথমে পরিবেশ ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের দুর্দিনের কথা স্মরণ করে আমিন খান বলেন, “সালমান যেদিন আমাদের ছেড়ে চলে গেল, সেদিন সকালে আমি এফডিসিতেই ছিলাম। সেদিন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের আহাজারি দেখে মনে হচ্ছিল, ওদের বুঝি জীবনের সবকিছুই শেষ হয়ে গেল।”

নির্মাতা ও প্রযোজকদের সেই কঠিন পরিস্থিতিতে সাহায্য করতেই এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন জানিয়ে আমিন খান বলেন, “আমার কাছে তখন মনে হয়েছিল, সালমানকে স্ক্রিনে রেখে যদি গল্পের মোড় ঘুরিয়ে কোনোভাবে কাজগুলো নামানো সম্ভব হয়, তবে আমি বিনামূল্যে তা করে দিতে প্রস্তুত। অন্তত এতে ক্ষতিগ্রস্ত মানুষগুলো কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারত।”

সহকর্মীদের প্রতি দায়িত্ববোধ ও বন্ধুর প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “এমনটা করা গেলে হয়তো আমার বন্ধুর আত্মাও শান্তি পেত এবং প্রযোজক-পরিচালকদের বিরাট লোকসান কিছুটা লাঘব হতো। সালমানের সঙ্গে আমার কোনো সিনেমায় স্ক্রিন শেয়ার করার সুযোগ না হলেও আমাদের চমৎকার বন্ধুত্ব ও আড্ডা ছিল। সেই ভালোবাসার জায়গা থেকেই সেদিন ওই প্রস্তাব দিয়েছিলাম।”

তবে পরবর্তীতে গল্প পুনর্গঠনের সুযোগ থাকায় কেবল একটিমাত্র চলচ্চিত্রে যুক্ত হওয়া সম্ভব হয়েছিল বলে জানান এই অভিনেতা। এ প্রসঙ্গে আমিন খান বলেন, “গল্পের পটভূমি পরিবর্তনের সুযোগ থাকায় শুধু ‘স্বপ্নের নায়ক’ সিনেমাটি সম্পন্ন করা সম্ভব হয়েছিল, তবে অন্যগুলোর ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। আমার একটাই চাওয়া—বন্ধু যেখানেই থাকুক, যেন ভালো থাকে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে