ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

নবপ্রকাশ ডেস্ক:

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরের ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় এ অভিযান চালানো হয়।

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ নম্বরের ওই বাসায় অভিযান চালায় ডিবি। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

ডিবি সূত্র জানায়, গণঅভ্যুত্থানের সময় চট্রগ্রামের সন্দ্বীপে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রাম-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতেছিলেন মিতা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে