সংবাদদাতা, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) সকাল ১০টার দিকে সাটুরিয়ার পারতিল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আলম (১৬), সোনা (২২) ও কালু মিয়া।
জানা যায়, সকালে তিল্লী এলাকায় রোডক্রসিং করছিল ওই মোটরসাইকেলটি।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আলম ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহতাবস্থায় বাকি দুইজনকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কালু ও বিকেলে সোনা মিয়ার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলমান।
