ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সাজা নাকি ব্যর্থতার দায়? ২ কোচ ও ৭ ক্রিকেটারকে একসঙ্গে ছাঁটাই করল পাকিস্তান

সাজা নাকি ব্যর্থতার দায়? ২ কোচ ও ৭ ক্রিকেটারকে একসঙ্গে ছাঁটাই করল পাকিস্তান

ইংল্যান্ড সফরে পরপর দুই টেস্টে ধরাশায়ী হওয়ার পর দলে আমূল পরিবর্তন আনল পাকিস্তান। শুধু ক্রিকেটার নয়, খড়গ নেমে এলো কোচিং প্যানেলের ওপরও। সব মিলিয়ে ৭ ক্রিকেটারের সঙ্গে ২ কোচকেও দেশে ফেরত পাঠাল তারা।

হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে হেরে যাওয়ার পর লর্ডসের পাকিস্তানের পরাজয়ের ব্যবধান ১৯৪ রানে। দুই ম্যাচের একটিতেও ন্যুনতম লড়াই তারা করতে পারেনি। এর খেসারতই দিতে হয়েছে দলের ৭ ক্রিকেটার ও ২ কোচকে।

সবাইকে চমকে দিয়ে মাত্র ৫ টেস্ট পরই প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দিল পাকিস্তান। একইসঙ্গে বোলিং কোচ উমর গুলকেও বাড়িতে পাঠাল দেশটির ক্রিকেট বোর্ড।

সরফরাজ ও গুলের জায়গায় বার্মিংহামে শেষ টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মাইক হেসন আর বোলিং কোচ হিসেবে কাজ করবেন অ্যাশলে নফকে। তারা দুজনই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হক, সালমান আলি আঘা, আলি উসমান, আমির জামাল, আওয়াইস জাফর ও খুররাম শাহজাদ।

তাদের জায়গায় দলে ফিরেছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজল। এর বাইরে অভিষেকের অপেক্ষায় থাকা ৫ ক্রিকেটার- আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজাউল্লাহকে নেওয়া হয়েছে দলে।

গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেটে রদবদল দেখা গেছে অনেকবারই। তবে সিরিজ হেরে যাওয়ার পর নিয়মরক্ষার একটি ম্যাচের জন্য এমন ঘটনা তারা আগে ঘটায়নি।

বার্মিংহামে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে তৃতীয় টেস্ট।

শেষ টেস্টে পাকিস্তানের স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলি, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, গাজী ঘোড়ি, রাজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, উবাইদ শাহ

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে