ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি গঠন

সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি গঠন

সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করার জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফকির মাহবুব আনামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি আইনটির খসড়া পর্যালোচনা করবে এবং তা চূড়ান্ত করার আগে প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা মো. আসাদুজ্জামান।
পিআইডি জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটি গঠনের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে