ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার ১১ বছরের বোধনা

সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার ১১ বছরের বোধনা

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক দাবার মঞ্চে একের পর এক চমক দেখিয়ে নতুন ইতিহাস গড়লেন মাত্র ১১ বছর বয়সী দাবাড়ু বোধনা শিবানাবন্দন। উজবেকিস্তানের সমরকন্দে সদ্য সমাপ্ত ৪৬তম দাবা অলিম্পিয়াডে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি অর্জন করেছেন নারীদের দাবার সর্বোচ্চ সম্মান—‘নারী গ্র্যান্ডমাস্টার’ (ডব্লিউজিএম) খেতাব। এর মধ্য দিয়ে বিশ্বের ইতিহাসের সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার হওয়ার অনন্য গৌরব অর্জন করলেন এই কিশোরী।

উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা বোধনা প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছেন ইংল্যান্ডের হয়ে। অলিম্পিয়াড শেষ হওয়ার পর আন্তর্জাতিক দাবা ফেডারেশনকে (ফিডে) দেওয়া ইউটিউব সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস ও ভবিষ্যতের স্বপ্নের কথা জানান তিনি। বোধনা বলেন, “আমি খুবই আনন্দিত যে এই অর্জনটি করতে পেরেছি। তবে এখানেই থেমে যাওয়ার ইচ্ছা আমার নেই। আমি সামনে এগিয়ে যেতে চাই এবং দাবার আঙিনায় ইতিহাস সৃষ্টি করে যেতে চাই।”

নিজের এই অর্জনের পেছনে অতিরিক্ত চাপ না নিয়ে খেলাটি উপভোগ করার মানসিকতাকেই মূল কারণ হিসেবে দেখছেন তিনি। কোনো চাপ অনুভব করেছেন কি না—এমন প্রশ্নে এই ক্ষুদে গ্র্যান্ডমাস্টারের সরল স্বীকারোক্তি, “আসলে তেমন কোনো চাপ মনে হয়নি। আমি শুধু নিজের খেলাটা উপভোগ করার চেষ্টা করেছি।” ক্যারিয়ারের দ্বিতীয় দাবা অলিম্পিয়াডে অংশ নেওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, আগের আসরের সাথে তিনি খুব একটা পার্থক্য পাননি, শুধু এবার দলের হয়ে অন্য একটি বোর্ডে অংশ নিতে হয়েছে।

বোধনার কাছে রেকর্ড ভাঙা-গড়া অবশ্য নতুন কিছু নয়। এর আগেই তিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এছাড়া যেকোনো খেলায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ হওয়ার কীর্তিও রয়েছে তার ঝুলিতে।

উল্লেখ্য, প্রতিভার চরম স্বাক্ষর রেখে মাত্র ১০ বছর ৫ মাস ৩ দিন বয়সে ৬০ বছর বয়সী প্রবীণ গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে পরাজিত করেন বোধনা। ফিডের দেওয়া তথ্যানুযায়ী, এর মাধ্যমে তিনি ২০১৯ সালে মার্কিন দাবাড়ু কারিসা ইপের গড়া (১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে গ্র্যান্ডমাস্টারকে হারানোর) রেকর্ড ভেঙে নিজের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে নেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে