ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ: লক্ষ্য ৩০০ মেগাওয়াট

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ: লক্ষ্য ৩০০ মেগাওয়াট

নবপ্রকাশ ডেস্ক:

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা এবং সারা দেশের ৬ হাজার ৫৪৪টি হাটবাজারের পরিত্যক্ত ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বিপরীতে প্রাথমিক বরাদ্দ দেওয়া হয়েছে ৩৭০ কোটি টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, এলজিইডির সদর দপ্তর, জেলা ও উপজেলা পরিষদ, সব সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরের ছাদ এ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হবে। এ লক্ষ্যে আগামী বছরের ২৭ জানুয়ারির মধ্যে কাজ বাস্তবায়নে এডিবির তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ ছাড় করা হয়েছে। ৫.৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সোলার প্যানেল বসাতে প্রায় ৩ লাখ ২৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

তিনি আরও জানান, উৎপাদিত ৩০০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ১৫০ মেগাওয়াট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে। অবশিষ্ট ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে জাতীয় গ্রিডে বিক্রি করা হবে। এতে করে সৌর প্যানেল স্থাপনে ব্যয় হওয়া অর্থ আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যেই উঠে আসবে বলে তিনি উল্লেখ করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে