ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন অনিন্দ্য ইসলাম অমিত।

 

সোমবার (১ জুন) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, উপায় না থাকায় এমন অপ্রিয় সিদ্ধান্ত সরকারকে নিতে হয়েছে। এছাড়া আসন্ন বাজেটে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

 

মধ্যপ্রাচ্যের সমস্যা খুব শিগগিরই সমাধান হবে বলে এসময় আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও মূল্য হ্রাস করা হবে।

 

বিশ্ববাজারের সাথে সমন্বয় না করলে সামাজিক সুরক্ষা নিশ্চিতে ব্যাঘাত ঘটবে বলেও জানান তিনি। তাই বিভিন্ন খাত থেকে ভর্তুকি কমানোর চেষ্টা করা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে