ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সব সমালোচনা পেছনে ফেলে শতকোটি আয় নানির সিনেমা

সব সমালোচনা পেছনে ফেলে শতকোটি আয় নানির সিনেমা

নবপ্রকাশ ডেস্ক:

পর্দাজুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, কাটা মাথা এবং বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের তীব্র ও বীভৎস দৃশ্য ধারণের জন্য ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছে তেলুগু তারকা নানির নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘দ্য প্যারাডাইস’। তবে অতিরিক্ত সহিংসতার অভিযোগ সত্ত্বেও দর্শক উন্মাদনা ও বক্স অফিস সাফল্যে সব রেকর্ড ছড়িয়ে গেছে ছবিটির। পেড প্রিভিউসহ মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির অভিজাত ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি।

গত ২৩ সেপ্টেম্বর প্রদর্শিত পেড প্রিভিউ থেকেই ছবিটির আয়ের দুর্দান্ত যাত্রার সূচনা হয়, যেখানে শুরুতেই ঘরে আসে ১১ কোটি ৬০ লাখ রুপি। এরপর ২৪ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আনুষ্ঠানিক মুক্তির প্রথম দিনে সিনেমাটি তুলে নেয় ৩৪ কোটি ৬৫ লাখ রুপি। স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ৭৬ কোটি ৪০ লাখ রুপি, যার সিংহভাগই এসেছে এর মূল তেলুগু সংস্করণ থেকে। আন্তর্জাতিক বাজার থেকে আরও ২৯ কোটি রুপি যুক্ত হওয়ার পর তিন দিনে বিশ্বজুড়ে সিনেমাটির সর্বমোট মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৯ কোটি ৫০ লাখ রুপি।

বক্স অফিসের এই বাজিমাতের পাশাপাশি ছবিটির বিষয়বস্তু ও নির্মাণশৈলী নিয়ে জোর আলোচনা-সমালোচনা চলছে বিনোদন অঙ্গনে। শ্রীকান্ত ওদেলা পরিচালিত এই সিনেমায় মূল গল্প গড়ে উঠেছে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হওয়া অন্যায়, সামাজিক বৈষম্য এবং এক তরুণের রক্তক্ষয়ী প্রতিশোধের কাহিনী কেন্দ্র করে।

চলচ্চিত্র সমালোচকদের মতে, গল্পের আবেগিক বাঁধন ও সামাজিক বার্তা শক্তিশালী হলেও তা ফুটিয়ে তুলতে পরিচালক অতিমাত্রায় বীভৎস ও নৃশংসতার আশ্রয় নিয়েছেন। পর্দায় কাটা মাথা, দেহ বিচ্ছিন্নকরণ কিংবা গর্ভবতী নারীর ওপর নির্যাতনের দৃশ্যগুলো সাধারণ দর্শকদের জন্য অত্যন্ত অস্বস্তিকর বলে অভিমত দেওয়া হয়েছে। অতিরিক্ত সহিংসতার কারণে সেন্সর বোর্ড থেকে ইতিমধ্যেই ছবিটিকে কেবল প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ সনদ দেওয়া হয়েছে।

তবে সব সমালোচনাকে দূরে ঠেলে দর্শক সাড়ায় অভিভূত অভিনেতা নানি। হলে দর্শকদের এমন অভূতপূর্ব উপস্থিতির জন্য ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সিনেমাটিতে নানির বিপরীতে অভিনয় করেছেন কায়াদু লোহার। এ ছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে দেখা গেছে মোহন বাবু, সোনালি কুলকার্নি, রাঘব জুয়াল ও ঈশ্বরী রাওকে এবং বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত চরিত্রে হাজির হয়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে