ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সদ্য বাবা হারানো ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

সদ্য বাবা হারানো ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

 

বিকেলে বাবার দাফন শেষ করে রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় বসা সেই ইকনের লেখাপড়ার দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রীর এই ইচ্ছার কথা বুধবার (২২ জুলাই) রাতে ইকনকে ফোনে জানিয়েছেন তার পিএস ফারহান ইশতিয়াক।

শিক্ষামন্ত্রীর পিএস ফারহান ইশতিয়াক জানান, পরীক্ষার সময় আপাতত তার চাকরিটা যেন করতে না হয়, সেজন্য শিক্ষামন্ত্রী কালপরশু ইকনকে আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া, মন্ত্রী পরীক্ষা শেষ হলে পরবর্তীতে তার পড়ালেখার বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেছেন।

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
মঙ্গলবার রাতে কালবেলা অনলাইনে ইকনের খবর প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিন সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ইকনের দাদার বাড়ি মূলত গোপালগঞ্জ। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে তিনি এই জেলা শহরে আসেন। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জ ফিরে গেলেও তার বাবা ইসরাফিল রয়ে যান বাগেরহাটে। মা আর মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে ৪ হাজার টাকার ভাড়া বাসায় তাদের বসবাস।

ইকনকে মঙ্গলবার রাতে এটিএম বুথে বই পড়তে দেখে এগিয়ে যান এক সংবাদকর্মী। এরপর তার মুখেই শোনেন হৃদয়বিদারক এই ঘটনা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে