ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » শ্রীপুরে ধসে যাওয়া  সড়ক দেখে প্রতিমন্ত্রী বললেন—‘কাজে অনিয়ম হয়নি’

শ্রীপুরে ধসে যাওয়া  সড়ক দেখে প্রতিমন্ত্রী বললেন—‘কাজে অনিয়ম হয়নি’

গাজীপুর প্রতিনিধি: মোঃ আকরাম হোসেন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ধসে যাওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার বিকেলে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সুতি নদীর পাড়ঘেঁষা ধসে যাওয়া সড়কটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সড়ক নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। কবরস্থানকে সম্মান দেখিয়ে সড়কটি ক্যানেলের দিকে কিছুটা সরিয়ে নির্মাণ করায় ওই অংশের মাটি দুর্বল হয়ে পড়ে। এছাড়া স্থানীয়দের ধান শুকানোর কারণে ভারী যানবাহন এক পাশ দিয়ে চলাচল করায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং প্রায় ৮৩ মিটার অংশ দেবে যায়।

তিনি আরও বলেন, মাটি ও বালুর স্তরের মাঝখানে ফাঁপা জায়গা বা ভ্যাকুয়াম থাকাও ধসের একটি কারণ হতে পারে। দ্রুত মাটি পরীক্ষা করে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করা হবে এবং জনগণের চলাচল স্বাভাবিক করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে রাস্তা নির্মাণে এ ধরনের ঘটনা এড়াতে এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার রোধে এলজিইডির সার্বক্ষণিক তদারকি রাখতে হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে