ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে সুরসুরি দেয়:ড শফিকুর রহমান

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে সুরসুরি দেয়:ড শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের জনগণকে সুড়সুড়ি দেয় এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডঃ শফিকুর রহমান। শনিবার ২০ জন খুলনা সাকেট হাউজ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কালে এ কথা জানান ডঃ শফিকুর রহমান, গণভোটের রায় বাস্তবায়নসহ জনদুর্বক লাঘব এর দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশের আয়োজন করে ১১ দলে ঐক্য খুলনা বিভাগ। উক্ত অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমান অভিযোগ করেন সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিগত তিন মাসে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে ধর্ষণ খুন হত্যা গুম সহ দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। বক্তব্যকালে তিনি জানান, ঐক্য জোট জাতির জন্য সর্বদা প্রস্তুত কখনোই অন্যায়ের কাছে মতামত করবে না তারা। তাতে যদি ফাঁসির মঞ্চে আবারো দাঁড়াতে হয় মুচকি হাসি দিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন এমন কথাও তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। সীমান্তে চলমান বিভিন্ন পুষ ইন সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি। তিনি আরো বলেন আমরা প্রতিবেশী দেশের শান্তি নষ্ট করতে চাই না কিন্তু কেউ আমাদের শান্তি নষ্ট করতে চাইলে আমরা তাদের কালো হাত ভেঙ্গে দিব আমাদের জন্য আরেকটি অনিবার্য যুদ্ধ অপেক্ষা করছে। বিরোধীদলীয় নেতা আরো বলেন বর্তমান সরকার বিরোধীদলের কোন কথা কানে তোলেন না কানে পানি না ঢুকলে ফিন্যান্স দিয়ে পানি ঢোকানোর হুশিয়ারিও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন সরকার ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্য রাখেন।

অতিথিদের বক্তব্যে কর্নেল অলি আহমেদ বলেন সুকৌশলে জোটকে ক্ষমতায় আসতে দেয় নি জাতি চাই সুন্দর বাংলাদেশ কিন্তু ভোট দেয় অশিক্ষিত লোককে দলীয় জোট মানুষের সুন্দর ভবিষ্যৎ চায়।

অতিথিদের বক্তব্যে মামুনুল হক বলেন শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে বর্তমান সরকারের কাঁধে আওয়ামী ফ্যাসিবাদের ভূত সওয়ার হয়েছে।

নাসিরুদ্দিন পাটোয়ারী জানান যারা ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে হাত মিলিয়েছে ফ্যাসিবাদের সাথে বিএনপিকে বলব ভারত পক্ষে গেলে আমাদের সাথে আপনাদের ঝগড়া হবে । বর্তমান প্রধানমন্ত্রীতারেক রহমানকে মুজিববাদের পক্ষ না নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন তিনি। পাটোয়ারী বাজেট নিয়ে কিছু মন্তব্য করেন তার মধ্যে উল্লেখযোগ্য বাজেটে খেতে খাওয়া মানুষের পক্ষে বাজেট পায়নি নারীদের অধিকার পাইনি টাকা মেরে খাওয়ার ধান্দা এমন মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগকে বাংলাদেশ ফিরতে হলে বিচারের মুখোমুখি হতে হবে এমনটাও বলেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে কোন পার্থক্য নেই আওয়ামী লীগ বিএনপির সাথে রাজনীতি করেছি এখন ১১ দলের জোটে এসেছি।

জাত্পার নেতা রাশে প্রধান বলেন আমরা জুলাই সনদের অক্ষর চিনি শহীদদের অক্ষর চিনি, জুলাই সনদ যদি সংসদে সমাধান না হয় তাহলে আবারও রাজপথে নামবে এমনটাই হুঁশিয়ারি দেন তিনি আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলবেন না এমনটা মন্তব্য করেছেন এবং রংপুর ও চট্টগ্রামের দিকে চোখ দিলে ভারতের সেভেন সিস্টার ধ্বংস করে দেওয়া হবে এমনটা হুশিয়ারি দেন রাশেদ প্রধান।

এ সময় ময়দানে খুলনা বিভাগের সকল জেলা থেকে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন জেলা-উপজেলা ও ইউনিক পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সার্কিট হাউস ময়দান কানায় কানায় পরিপূর্ণ ছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যর মধ্য থেকে সমাবেশের সমাপনী হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে