ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » শৃঙ্খলাভঙ্গ: তা’মীরুল মিল্লাত মাদরাসা থেকে ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার

শৃঙ্খলাভঙ্গ: তা’মীরুল মিল্লাত মাদরাসা থেকে ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার ৩০ শিক্ষার্থীকে একসঙ্গে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরীক্ষায় অসাধুপায় অবলম্বন ও উত্তরপত্রে কারচুপির (টেম্পারিং) প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার মাদরাসা কর্তৃপক্ষের প্রকাশিত এক বিশেষ নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মাদরাসার পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান কালের কণ্ঠকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬ এ অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও বিভিন্ন অনৈতিকপন্থা অবলম্বন করে। পরবর্তীতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ৩০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে