ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচি নিয়ে শিক্ষা মন্ত্রীর সংবাদ সম্মেলন ৮ জুন

শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচি নিয়ে শিক্ষা মন্ত্রীর সংবাদ সম্মেলন ৮ জুন

আগামীকাল সোমবার (৮ জুন) দুপুর ২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ আয়োজন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের বিভিন্ন দিক, শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ড, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক উদ্যোগ এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের চলমান ও আসন্ন কর্মসূচি সম্পর্কেও বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন ।

এই সংবাদ সম্মেলনকে ঘিরে শিক্ষাঙ্গন, শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

শিক্ষা খাতে উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সংবাদ সম্মেলন বাংলাদেশের শিক্ষা খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিজ্ঞ জনেরা মনে করছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে