স্টাফ রিপোর্টার:
প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন জুডিশিয়াল সার্ভিসের বিচারক জি এম ফারহান ইসতিয়াক। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পিএস পদে নিযুক্ত ছিলেন।আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ফারহানকে প্রাথমিক ও গণশিক্ষা থেকে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রীর পিএস হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. কে এম এ এম সোহেল । গত সপ্তাহে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন।
