ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » শিক্ষকদের জুলাই মাসের বেতন দ্রুত দিতে আগাম প্রস্তুতি নিচ্ছে মাউশি

শিক্ষকদের জুলাই মাসের বেতন দ্রুত দিতে আগাম প্রস্তুতি নিচ্ছে মাউশি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন। আগস্টের শুরুর দিকে যেন তারা বেতন-ভাতার অর্থ পান এজন্য ২০ জুলাইয়ের মধ্যে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাউশি ডিজি বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে দিতে পেরেছি। চেষ্টা করছি জুলাইয়ের বেতনও যেন তারা দ্রুত সময়ের মধ্যে পান। এজন্য সংশ্লিষ্টদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দ্রুত ছাড়ের ব্যবস্থা করতে চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগস্টের মাসের ৬ তারিখের মধ্যে তাদের জুলাই মাসের বেতনের ব্যবস্থা করতে পারব।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হবে।
দ্রুত বেতন প্রসঙ্গে মাউশির এই উদ্যোগ শিক্ষকদের কর্মস্পৃহা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে