ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শনিবারের এইচএসসি পরীক্ষার বিষয়ে যা বলছে বোর্ড

শনিবারের এইচএসসি পরীক্ষার বিষয়ে যা বলছে বোর্ড

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগসহ দেশের অন্যগুলোর কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি এলাকাগুলোতে আগামী শনিবারের এইচএসসি ও সমমনা পরীক্ষার সিদ্ধান্ত আগামীকাল শুক্রবারের মধ্যে জানানো হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন তারা পরিস্থিতি পর্যাবেক্ষণ করছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

তিনি গণমাধ্যমকে জানান, শনিবারের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে শুক্রবার দুপুরের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হবে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) মাদরাসার আলিমের ইংরেজি প্রথম পত্র ও কারিগরি বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ পরীক্ষা।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার গতকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে