ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » লিও, তোমার গল্প চিরকাল বেঁচে থাকবে: রোনালদো

লিও, তোমার গল্প চিরকাল বেঁচে থাকবে: রোনালদো

স্পোর্টস ডেস্ক :

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল দুনিয়ায় তাদের দ্বৈরথ নিয়ে কত কত গল্পই না হয়েছে। মাঠে একে অন্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, তবে মাঠের বাইরে বরাবরই ছিল পারস্পরিক সম্মান। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের পর সেই সন্মানের কথাই আরেকবার জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো।

বেনিনের বিপক্ষে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায়) মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। ৩-০ গোলে জেতা সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অবদানও রেখেছেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে বিদায়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বার্তা দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ। আর এরই মধ্যে আকাশি-সাদা জার্সিটাকে মিস করছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তটাই নিচ্ছি। এটা ছিল অসাধারণ এক যাত্রা—যেখানে অনেক আনন্দ ছিল, আবার কিছু দুঃখও ছিল। তবে আমি জানি, প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে