ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

সংবাদদাতা,লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে সীমান্ত সংলগ্ন এলাকায় এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খাদেমুল হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এই ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিএসএফের ছোড়া ওই ছররা গুলি খাদেমুলের মুখমণ্ডল, বুক ও মাথায় মারাত্মকভাবে বিদ্ধ হয়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তিনি কোনোক্রমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিজ এলাকায় ফিরে আসতে সক্ষম হন। এরপর তার সহযোগী এবং স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার বিষয়ে বলেন, আমরা মধ্যরাতেই সীমান্তে ফায়ারিংয়ের বিষয়টি শুনেছি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে, গুলিবিদ্ধ ওই যুবক রংপুরের কোনো একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে