ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » লাগাতার হামলার মধ্যে ক্ষেপণাস্ত্র-ড্রোন উৎপাদন নিয়ে বার্তা দিলো ইরান

লাগাতার হামলার মধ্যে ক্ষেপণাস্ত্র-ড্রোন উৎপাদন নিয়ে বার্তা দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর টানা ১১ দিনের মতো মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই নিজের সামরিক সামর্থ্যের বার্তা দিয়েছে তেহরান। প্রতিরক্ষামূলক সামরিক অভিযানের পাশাপাশি দেশে উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন পুরোদমে চালু রয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

বুধবার (২২ জুলাই) রাতে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে দেশটির সরকারের সমর্থনে আয়োজিত এক সমাবেশে উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আবুলফজল শেখারচি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘মেহের’-এর বরাতে এই খবর জানা গেছে।

মেজর জেনারেল আবুলফজল শেখারচি বলেন, শত্রুপক্ষের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আমাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া, যাতে ইরান কোনোভাবেই আত্মরক্ষা করতে না পারে। তবে তাদের সেই লক্ষ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

ইরানি বাহিনীর এই মুখপাত্র স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যুদ্ধাবস্থা সত্ত্বেও তাদের কৌশলগত সামরিক সরঞ্জাম উৎপাদন প্রক্রিয়া একদিনের জন্যও থেমে থাকেনি। তিনি বলেন, “একদিকে আমাদের পাল্টা সামরিক অভিযান যেমন চলেছে, অন্যদিকে কারখানাগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করা হচ্ছে। উৎপাদিত অস্ত্রগুলো সরাসরি যুদ্ধের সক্রিয় ফ্রন্টে পাঠিয়ে ব্যবহৃত অস্ত্রের ঘাটতি পূরণ করা হচ্ছে।”

শত্রুপক্ষের গোয়েন্দা ব্যর্থতার কথা উল্লেখ করে শেখারচি দাবি করেন, সর্বাধুনিক প্রযুক্তির তথ্য অবকাঠামো থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ইরানের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ফলে দেশীয় প্রযুক্তির অস্ত্র কারখানাগুলো এখনো সম্পূর্ণ অক্ষত ও অজ্ঞাত রয়ে গেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে