ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘রিয়ালের হয়ে ইতিহাস গড়তে ক্ষুধার্ত এমবাপে’

‘রিয়ালের হয়ে ইতিহাস গড়তে ক্ষুধার্ত এমবাপে’

লা লিগায় বুধবার ঘরের মাঠে দারুণ এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের জয়ে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় অবদান রাখেন কিলিয়ান এমবাপে। ম্যাচশেষে ফরাসি তারকার প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ হোসে মরিনিয়ো।

ঘরের মাঠে প্রথমার্ধের শেষ দিকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। তবে কিছুক্ষণ পরই লুকা সুশিচ গোল করে সমতা ফেরান। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। রিয়ালের হয়ে আরেকটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। জুড বেলিংহাম জোড়া অ্যাসিস্ট করে জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

ম্যাচ শেষে এমবাপের প্রশংসায় মরিনিয়ো বলেন, ‘সে একজন ঐতিহাসিক খেলোয়াড়। বিশ্বকাপে তার রেকর্ড চিরকাল থাকবে। রিয়াল মাদ্রিদের হয়েও ইতিহাস গড়তে সে খুবই ক্ষুধার্ত।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে