ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের পাশাপাশি অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৪৯ জন পরীক্ষার্থীর সবাই সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

রোববার (১০ আগস্ট) ফলাফল প্রকাশের পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক। কলেজের এই ধারাবাহিক ও ঈর্ষণীয় সাফল্যে পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহর অশেষ রহমতে অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে কলেজটির রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার অনুশীলন করানো হয়। পাশাপাশি সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এদিকে, ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক দোয়া কামনা করেছে রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে