ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে ২ জন নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে ২ জন নিখোঁজ

রাজশাহীর বড়কুঠি ঘাট সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবিতে দুইজন নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই জনকে উদ্ধারে দুপুর ১২টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে।

নিখোঁজ কাউসার আলী (৬০) নৌকার মাঝি। অপরজন তার ছেলে জিয়ারুল ইসলাম (৩২)। তাদের বাড়ি রাজশাহীর শ্যামপুরের জিয় নগরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মার ওপারের চরাঞ্চল থেকে প্রায় ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে নৌকাটি বড়কুঠি ঘাটের উদ্দেশে ছেড়ে এসেছিল। ঘাটের কাছাকাছি আসার পর তীব্রস্রোতে নৌকা ডুবে যায়। এসময় অন্যান্য অন্য নৌকার সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হয়।

রাজশাহী জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে। তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে