ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রাজধানীতে তেজগাঁও বিভাগের অভিযানে ৬৬ জন গ্রেফতার

রাজধানীতে তেজগাঁও বিভাগের অভিযানে ৬৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আওতাধীন ছয়টি থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তেজগাঁও বিভাগের পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানাভিত্তিক তথ্যে দেখা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ২ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৩ জন, মোহাম্মদপুর থানা থেকে সর্বোচ্চ ২৯ জন, আদাবর থানা থেকে ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৮ জন এবং হাতিরঝিল থানা থেকে ৯ জনকে আটক করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. লিটন মিয়া, মো. নাহিদ হোসেন মাহিন, মো. পারভেজ, মো. মাসুম, জেসমিন, মেহেদী হাসান, মো. রাব্বি, মো. হাসান, সাইফুল, মো. আমির হোসেন বেনতারা, সুমন শুভ, বায়েজিদ, কামরুল, আব্দুল্লাহ ইউসুফ, মো. আজিজুল ইসলাম, মো. সিফাত হাওলাদারসহ মোট ৬৬ জন।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে