ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ জন গ্রেফতার, ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ জন গ্রেফতার, ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, একটি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। একই সময়ে গ্রেফতারদের বিরুদ্ধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৭ জন, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩৫ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৭১ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শুটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ এক হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এসব বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীব্যাপী ডিএমপির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে