যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। মঙ্গলবার সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সম্মত হওয়া সব শর্ত বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না।
