ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: ৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক জেলায় একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ৬ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর (১৪ অক্টোবর ২০২৬) জেলার রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে বিমানটি ভেঙে পড়ে।

বুধবার সাউক জেলা শেরিফের (প্রধান আইন কর্মকর্তা) দপ্তর থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে দুর্ঘটনা ও প্রাণহানির এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে শেরিফের দপ্তর জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিমান বিধ্বস্তের জরুরি সংবাদ পাওয়ার পরপরই শেরিফের ডেপুটি ও উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযানে বন জঙ্গল থেকে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, বিমানে থাকা পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু—সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। তদন্তের স্বার্থে নিহতদের নাম ও পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।

২৪ হাজার ফুট উচ্চতায় বরফ জমাই কাল

বিমানের যাত্রাপথ সম্পর্কে জানা গেছে, পাইপার পিএ-৪৬ (Piper PA-46) মডেলের ওই ছোট বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) জানায়, বিমানটি ২৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় উইং ও ইঞ্জিনে অতিরিক্ত বরফ জমে যাওয়ার (Icing) কথা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারকে অবহিত করে পাইলট দ্রুত নিচে নামার অনুমতি চান। এটিসি নিচে নামার অনুমতি প্রদান করলে বিমানটি ডান দিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে। কিন্তু নামার গতি মারাত্মকভাবে বেড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই এটিসি টাওয়ারের সাথে বিমানটির যোগাযোগ ও ডেটা ট্র্যাকিং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও এনটিএসবি-র উচ্চপর্যায়ের এক তদন্ত দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে বিমান দুর্ঘটনার মূল পারিপার্শ্বিক কারণ উদ্ঘাটন করে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে