ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মেসিকে ভিন্ন কায়দায় স্বাগত জানাল আর্জেন্টিনা

মেসিকে ভিন্ন কায়দায় স্বাগত জানাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :

রোজারিওতে দুই দিন কাটানোর পর আজ বুয়েনস আইরেসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বেনিনের বিপক্ষে সাদা-আকাশী জার্সিতে শেষ ম্যাচটি খেলবেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই ফরোয়ার্ড। অনুশীলন ক্যাম্পে মেসির আগমনীবার্তাটাও তাই একটু ভিন্ন কায়দায় জানাল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন— এএফএ।

সামাজিক মাধ্যমে মেসির জাতীয় দলে যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সিনিয়র টিমে স্বাগত, অধিনায়ক’। সঙ্গে লেখা হয়, ‘ভরপুর রোমাঞ্চ’। একই সঙ্গে ইন্টার মায়ামি ফরোয়ার্ডের বল পায়ে অনুশীলনের ছবিও প্রকাশ করেছে এএফএ।

এবারের ফিফা উইন্ডোয় আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচ বলিভিয়া ও বুর্কিনা ফাসোর বিপক্ষে খেলেননি মেসি। বেনিন ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর আবার জাতীয় দলে ফিরছেন তিনি, আর এই ফেরা শেষবারের জন্য।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই আর্জেন্টিনা দল কোচিং স্টাফদের অধীনে অনুশীলন শুরু করেছে। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার শেষবারের মতো অনুশীলনে নামবে তারা। ম্যাচের আগে মেসি এবং কোচ স্কালোনি উভয়েই গণমাধ্যমের মুখোমুখি হতে পারেন বলে আশা করা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে