নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
রোববার (২৪ মে) মিরপুর মডেল থানা পুলিশের উদ্যোগে থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে আটক করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শাওন (২৮), মো. তুহিন রেজা (৩১), মো. মানিক (৪০), মো. বাবুল (৫০), মো. মুকুল হোসেন মন্টু (৫০), মো. ইউসুপ (৫১), মো. লিটন সিকদার (৪৮), মো. জাকির হোসেন (৪০), মো. আলিফ (৩০), মো. মোশারফ (৩৫), মো. আজিজুল ইসলাম মাসুম (৫৯), মো. মামুন কবির (৪৫), মো. আমির হোসেন (২৮), মো. রানা (৩৮), মো. নাহিদ (১৯), মো. হৃদয় (১৯), মো. সোহান (১৯), মো. স্বপন (৩৫), মো. ইমাম হোসেন (২৮), মো. ওবায়দুল (৪১), গোলাম সরোয়ার জামাল (৪৫), সাব্বির হাওলাদার (২২), মো. জাহাঙ্গির চৌধুরী (৫২), স্বর্ণা চাকমা (৩০), মো. জিসান আলম (১৯), উনান চাকমা (২৬), তুষার শুভ্র চাকমা ওরফে তুলতুল চাকমা, তুহিন চাকমা (৩০) এবং সুবর্ণা চাকমা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ।
