ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মা দিবসে ‘রঙ বাংলাদেশ’-এর বিশেষ আয়োজন

মা দিবসে ‘রঙ বাংলাদেশ’-এর বিশেষ আয়োজন

 

লাইফস্টাইল ডেস্ক

মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ‘মা’— ছোট্ট একটি শব্দ, অথচ এর মধ্যেই লুকিয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়, নিঃস্বার্থ ভালোবাসা আর অফুরন্ত মমতা।

জীবনের প্রতিটি মুহূর্তে যিনি নীরবে আগলে রাখেন সন্তানকে, সেই মায়ের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের বিশেষ উপলক্ষ মা দিবস। আর এই দিনটিকে ঘিরে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’ নিয়ে এসেছে বিশেষ মা দিবস কালেকশন।

এবারের আয়োজনে মায়ের কোমলতা, স্নেহ ও ভালোবাসার অনুভূতিকে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি ডিজাইন ও রঙে।

গ্রীষ্মকালীন আরাম ও ব্যবহারিক দিক বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে নতুন এই সংগ্রহ। কালেকশনে রয়েছে আরামদায়ক সুতি ও হালকা ফেব্রিকের শাড়ি, যেখানে টাই-ডাই, হ্যান্ডক্রাফটেড টেক্সচার ও নরম রঙের ব্যবহারে তৈরি হয়েছে প্রশান্তিময় সৌন্দর্য।

শুধু শাড়িই নয়, সব বয়সী মায়েদের পছন্দ ও প্রয়োজনের কথা মাথায় রেখে রাখা হয়েছে স্ট্রিচ ড্রেস, সিঙ্গেল কামিজ ও আনস্ট্রিচ ড্রেসের আকর্ষণীয় সংগ্রহ। দৈনন্দিন ব্যবহার ও গরমের আরাম নিশ্চিত করতে প্রতিটি পোশাক তৈরি করা হয়েছে যত্নের সঙ্গে। ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিক ডিজাইনের সমন্বয় এনে পোশাকগুলোকে করা হয়েছে আরও নান্দনিক ও ব্যতিক্রমধর্মী।

রঙ বাংলাদেশের এবারের মা দিবস আয়োজনের অন্যতম বিশেষত্ব হলো— সব বয়সী মায়ের জন্য সহজ, স্নিগ্ধ ও মার্জিত স্টাইলের পোশাক তৈরি করা। এতে প্রতিটি মা নিজস্ব ব্যক্তিত্ব ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিজেকে উপস্থাপন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মা দিবসে ভালোবাসা প্রকাশের সবচেয়ে আন্তরিক উপায় হতে পারে মায়ের জন্য একটি বিশেষ উপহার। সেই ভাবনা থেকেই এবারের কালেকশন সাজানো হয়েছে ভালোবাসা, কৃতজ্ঞতা ও যত্নের অনুভূতিকে কেন্দ্র করে। মায়ের শাড়ির ভাঁজে কিংবা প্রিয় পোশাকের ছোঁয়ায় যেন ধরা দেয় সন্তানের মমতা— এমন বার্তাই তুলে ধরতে চায় রঙ বাংলাদেশ।

মা দিবসের এই বিশেষ কালেকশন পাওয়া যাবে দেশজুড়ে রঙ বাংলাদেশের ২০টি আউটলেটে। এ ছাড়াও ঘরে বসে কেনাকাটার সুবিধার জন্য চালু রয়েছে প্রতিষ্ঠানটির ই-কমার্স ওয়েবসাইট ও অফিসিয়াল ভ্যারিফাইড ফেসবুক পেজ ‘Rang Bangladesh রঙ বাংলাদেশ’।

ভালোবাসা প্রকাশের এই বিশেষ দিনে, মায়ের প্রতি যত্ন আর আবেগের ভাষা হয়ে উঠুক রঙ বাংলাদেশের পোশাক— এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে