ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মা ইলিশ রক্ষায় বরিশালে বড় সভা: সুফল পেতে সমন্বিত তাগিদ

মা ইলিশ রক্ষায় বরিশালে বড় সভা: সুফল পেতে সমন্বিত তাগিদ

 বাসস :

জেলায় ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে বরিশাল বিভাগীয় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন রাখতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য বিভাগ, ব্যবসায়ী, মৎস্যজীবী, গণমাধ্যম ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় সভা থেকে।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

প্রধান অতিথি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সুরক্ষা নিশ্চিত করা মানে আগামী দিনের মৎস্য সম্পদকে নিরাপদ রাখা। প্রজননের সময় মাছ ধরা পড়লে ভবিষ্যতের ইলিশের সংখ্যাই কমে যায়। তাই এ সময়ের সংরক্ষণ কোনো সাময়িক বিধিনিষেধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সুচিন্তিত বিনিয়োগ।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা শুধু মৎস্যজীবী বা মৎস্য বিভাগের দায়িত্ব নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ জনগণ। সবার সম্মিলিত অংশগ্রহণই এ উদ্যোগের সাফল্যের চাবিকাঠি।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব, বিভাগীয় মৎস্য কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে