ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মানসিক বিষাদ: জগন্নাথ হলের ৯ তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী

মানসিক বিষাদ: জগন্নাথ হলের ৯ তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ৯ তলা থেকে লাফ দিয়ে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিদীপ্ত শিক্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি সন্তোষ ভবন থেকে  নবমতলা থেকে লাফ দেন বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, তিনি শুনেছেন যে, বিদীপ্ত ব্যক্তিগতভাবে ডিপ্রেশনে ছিল। বিষয়টি সত্যি কিনা যাচাই করা সম্ভব হয়নি।

তিনি জানান, বিদীপ্ত মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। সুস্থ হলে জানব, সে কেন এ কাজ করেছে।

জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ বলেন, ভবন থেকে লাফ দিয়ে সেই শিক্ষার্থী টিনের চালার ওপর পড়ে, যার কারণে মাথায় কোনো ধরনের আঘাত লাগেনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে