ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মাটির নিচে গাঁজার ভান্ডার!

মাটির নিচে গাঁজার ভান্ডার!

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাসলিমা নামে এক নারীকে আটক করেছে ডিএনসি।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে চাঁদপুর শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল এ অভিযানে অংশ নেয়।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাসলিমাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রামে প্রায় ১১ কেজি গাঁজা পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।
তিনি বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর ও সাঁড়াশি অভিযান চালানো হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে