ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে

ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে

খেলাধুলা ডেস্ক

২৬ সদস্যের দলে আটজন নতুন মুখ। খেলোয়াড়দের গড় বয়স ২৪.৪ বছর। আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে এমন পরিবর্তনই দেখা গেছে।

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর এটিই আনচেলত্তির প্রথম দল ঘোষণা। নরওয়ের কাছে হারের পর জাতীয় দলের স্কোয়াডে বড় ধরনের পরিবর্তনের কথা বলেছিলেন ইতালিয়ান এই কোচ। সেই পরিকল্পনা অনুযায়ী, সর্বশেষ বিশ্বকাপের দল থেকে ১৫ জনকে বাদ দিয়েছেন তিনি।

নতুন স্কোয়াডে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি খেলোয়াড়দের বয়সে। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দলের গড় বয়স ছিল ২৯ বছর ৬ মাস ২৯ দিন, যা বিশ্বকাপে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী দল। এবার আনচেলত্তি তুলনামূলক তরুণদের ওপর বেশি আস্থা রেখেছেন।

এ ছাড়া ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলা খেলোয়াড়দেরও এবার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বশেষ বিশ্বকাপের স্কোয়াডে ঘরোয়া লিগ থেকে ছিলেন মাত্র চারজন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ২০১৩ সালের ১৪ মে তৎকালীন কোচ লুই ফেলিপে স্কলারির ঘোষিত স্কোয়াডে ঘরোয়া ফুটবলের ১১ জন খেলোয়াড় ছিলেন। ফলে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ দুটি শুধু প্রীতি ম্যাচ নয়, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নতুন পরিকল্পনারও ইঙ্গিত দিচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে