ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ভয়াবহ আগুনে ছাই নারায়ণগঞ্জের পাটের গুদাম

ভয়াবহ আগুনে ছাই নারায়ণগঞ্জের পাটের গুদাম

নবপ্রকাশ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া বটতলা এলাকায় একটি পাটের গুদাম ও সংলগ্ন টিনশেড ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ভোররাতে ঘটা এই অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি ছোট টিনের ঘর ও গুদামে থাকা পাট পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে হঠাৎ করেই এলাকার একটি পাটের গুদাম থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের অন্যান্য ঘর ও গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার কর্মীদের টানা এক ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত গুদামমালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৫০ লাখ টাকার মূল্যের পাট ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৪টি টিনের ঘর ও গুদাম পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সময়মতো পদক্ষেপে প্রায় এক কোটি টাকার মালামাল ও আশপাশের বসতবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ অনুসন্ধানে তদন্ত কাজ চলমান রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে