ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বেগমগঞ্জে দুবৃত্তের গুলিতে জামায়াত কর্মী আহত

বেগমগঞ্জে দুবৃত্তের গুলিতে জামায়াত কর্মী আহত

সংবাদদাতা:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী আহত হয়েছেন। তাঁর নাম মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪)। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত দুটি অটোরিকশা তাঁদের সামনে এসে দাঁড়ায়। পরে অটোরিকশা থেকে নেমে চার থেকে পাঁচজন মুখোশধারী টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।

মাহিনের ডান হাঁটুতে দুটি গুলি লাগে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা অটোরিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত অবস্থায় বন্ধুরা মাহিনকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘গুলিবিদ্ধ মাহিন জামায়াতের একজন সক্রিয় কর্মী। আমাদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসাবশত দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছে।’

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে