ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বেওয়ারিশ কুকুর অপসারণে রুল জারি, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

বেওয়ারিশ কুকুর অপসারণে রুল জারি, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বেওয়ারিশ কুকুর ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতি অনুসরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে গণকুকুর টিকাদান (এমডিভি) এবং কুকুর ধরা, বন্ধ্যাকরণ, টিকাদান ও অবমুক্তকরণ (কনভির) কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে বলা হয়েছে।

গতকাল রোববার (২১ জুন) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে বেওয়ারিশ কুকুর অপসারণ ও স্থানান্তর কার্যক্রমের বৈধতা নিয়ে রুল জারি করা হয়েছে।

আদালত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরকে ৬০ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এমডিভি ও কনভির কর্মসূচির কার্যকারিতা ও বাস্তবায়নযোগ্যতা পর্যালোচনা করবে।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, কমিটিকে কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে আদালতে প্রতিবেদন আকারে জমা দিতে হবে।

শুনানিতে রিটকারীর পক্ষে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান। তিনি জানান, জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই নির্দেশনা দিয়েছেন।

রুলে আদালত জানতে চেয়েছেন, স্থানীয় সরকার বিভাগের পরিপত্র এবং প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর সংশ্লিষ্ট ধারার পরিপন্থীভাবে পরিচালিত বেওয়ারিশ কুকুর অপসারণ, স্থানান্তর ও সরিয়ে নেওয়ার কার্যক্রম কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।

উল্লেখ্য, এএলবি অ্যানিমেল শেল্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দীপান্বিতা হৃদি এই রিট আবেদন দায়ের করেন। আবেদনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন জনপরিসর থেকে কমিউনিটি কুকুর অপসারণ ও স্থানান্তরের কার্যক্রমকে চ্যালেঞ্জ করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে