ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বৃদ্ধাকে হাসপাতাল থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

বৃদ্ধাকে হাসপাতাল থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ৬০ বছর বয়সী নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান দুই ব্যাক্তি। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। পরে ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে বেল্লাল সিকদার ও নাসির নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বেল্লাল সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার মোবারক সিকদারের ছেলে এবং নাসির মল্লিক বিকনা এলাকার ইউসুফ মল্লিকের ছেলে।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে