ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক:

জ্বালানি তেলের দাম কিছুটা কমে আসা এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি ও গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ধাতু বাজারে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৪৬.৪৪ ডলারে উঠেছে। এর আগে বৃহস্পতিবার ডলারের শক্ত অবস্থান ও যুক্তরাষ্ট্রের প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) বৃদ্ধির খবরে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছিল। যুক্তরাষ্ট্রের ডিসেম্বরের গোল্ড ফিউচার্স সামান্য ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৮৮.৪০ ডলারে লেনদেন হচ্ছে।

তেলের দরপতন ও ওমান-ইরান উদ্যোগ

সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন জানান, জ্বালানি তেলের দাম কিছুটা কমে আসায় স্বর্ণের বাজারে দরপতন থমকেছে। ওমান ও ইরানের যৌথ উদ্যোগে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর সাথে আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার আশা জাগছে। এই ভূরাজনৈতিক খবরে তেলের অস্থিরতা কমে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া ৪,৩০০ ডলারের কাছাকাছি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে স্বর্ণ ক্রেতারা সক্রিয় হয়েছেন।

ফেডারেল রিজার্ভের দিকে চোখ বিনিয়োগকারীদের

তেলের দাম বাড়লে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা ফেডারেল রিজার্ভকে সুদের হার বাড়ানোর দিকে ঠেলে দেয়। অলাভজনক সম্পদ হিসেবে সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের আকর্ষণ কমে যায়।

আগামী সপ্তাহে ফেডের নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশ ধরা হচ্ছে, যা আগের দিন ছিল ৬২ শতাংশ। এমন পরিস্থিতিতে আজ মার্কিন ভোক্তা মূল্যস্ফীতির (সিপিআই) তথ্য প্রকাশিত হতে যাচ্ছে। এই রিপোর্ট থেকেই ফেডের পরবর্তী সুদের হারের সিদ্ধান্ত স্পষ্ট হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে