ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিলবোর্ডের শীর্ষে টানা ২৩ সপ্তাহ: মার্কিন গায়িকার বিরল রেকর্ড

বিলবোর্ডের শীর্ষে টানা ২৩ সপ্তাহ: মার্কিন গায়িকার বিরল রেকর্ড

নবপ্রকাশ ডেস্ক:

সংগীতের ইতিহাসে টানা ২৩ সপ্তাহ বিলবোর্ডের শীর্ষে থাকার বিরল রেকর্ড গড়েছেন মার্কিন গায়িকা এলা ল্যাংলি। তাঁর অত্যন্ত জনপ্রিয় গান ‘“চুজিন” টেক্সাস’ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষস্থানে টানা ২৩ সপ্তাহ অবস্থান করে ভেঙে দিয়েছে খ্যাতনামা পপ তারকা মারায়া কেরির দীর্ঘদিনের ঐতিহাসিক রেকর্ড।

এর আগে কেরির বিখ্যাত গান ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ টানা ২২ সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে থেকে এই রেকর্ডটি গড়েছিল। গত সপ্তাহে এলা ল্যাংলির গানটি কেরি’র ২২ সপ্তাহের অর্জনকে স্পর্শ করে যৌথভাবে শীর্ষে অবস্থান নেয়। তবে চলতি সপ্তাহে ২৩তম সপ্তাহে পৌঁছে এককভাবে এই সর্বকালের সেরা রেকর্ডের মালিক বনে যান ল্যাংলি।

তবে ল্যাংলির এই রাজত্ব কত দিন স্থায়ী হবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। কারণ প্রতিবছর বড়দিনের মৌসুম এলেই চার্টের শীর্ষে ফিরে আসে মারায়া কেরির কালজয়ী ক্রিসমাস গানটি। তাই বছরের শেষ দিকে কেরি আবার তালিকায় ১ নম্বরে উঠে এলে তাঁর সামনে এই রেকর্ড পুনরুদ্ধারের বড় সুযোগ থাকবে।

অবশ্য সেই সময় আসার আগেই ল্যাংলির ‘“চুজিন” টেক্সাস’ গানটি যদি আরও কয়েক সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখতে পারে, তবে ব্যবধান অনেক বেড়ে যাবে। শ্রোতাদের বিপুল চাহিদার কারণে এমন সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে