ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিগত লীগ সরকার আইটির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে:ড.মঈন খান

বিগত লীগ সরকার আইটির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে:ড.মঈন খান

নবপ্রকাশ ডেস্ক:

বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।

মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ৪৫ বছরেও নিজের নামে তিনি নামজারি করতে পারেননি। সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটিও সহজ হিসেবে গড়ে তুলতে হবে।

মঈন খান বলেন, জনগণের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সে লক্ষে দেশব্যাপী এ ইলেকট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে