ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিআইএন নিয়ে এনবিআরের নতুন নির্দেশ

বিআইএন নিয়ে এনবিআরের নতুন নির্দেশ

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের ফলে যেসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন অধিক্ষেত্রে স্থানান্তর করা হয়েছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন বিআইএন ব্যবহার শুরু করতে বলা হয়েছে। এ সময়সীমা পেরিয়ে গেলে পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে।

সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করজাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের সেবা আরও আধুনিক ও কার্যকর করতে ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে নতুন কমিশনারেট গঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিআইএন নতুন অধিক্ষেত্রে স্থানান্তর করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, স্থানান্তরের কারণে বিআইএন নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তন হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও ডিভিশনকে নির্দেশ করে। তবে প্রতিষ্ঠানের অন্যান্য নিবন্ধনসংক্রান্ত তথ্য অপরিবর্তিত থাকবে।

আমদানি-রপ্তানি কার্যক্রমে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য আপাতত পুরোনো ও নতুন—উভয় বিআইএনই কাস্টমসের ASYCUDA World সিস্টেমে সক্রিয় রাখা হয়েছে। ফলে পুরোনো বিআইএন দিয়ে খোলা ঋণপত্র (এলসি), বিল অব এন্ট্রি, কাস্টমস ঘোষণা এবং অন্যান্য চলমান কার্যক্রম ৩০ নভেম্বর পর্যন্ত সম্পন্ন করা যাবে।

তবে এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে পুরোনো বিআইএন-সংক্রান্ত সব কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহারে অভ্যস্ত হতে হবে। ১ ডিসেম্বর থেকে পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং এরপর আমদানি-রপ্তানিসহ কাস্টমসের সব কার্যক্রম কেবল নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করা যাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে