ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণি, নবম শ্রেণি এবং আলিম প্রথম বর্ষের বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে বিশেষ বিবেচনা ও মানবিক দিক চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

 

রোববার (১০ মে) বোর্ড থেকে প্রকাশিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা সোমবার (১১ মে) থেকে আগামী ১৯ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে। ফি জমা সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোড বা এন্ট্রির শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে পর্যন্ত।

 

বোর্ড আরও জানিয়েছে, বর্ধিত এই সময়ের মধ্যে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। তবে পূর্বে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।

 

আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। অন্যদিকে অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পাঠ বিরতি ফিসহ মোট ৮৩৫ টাকা পরিশোধ করতে হবে।

 

রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। এ জন্য সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের নির্ধারিত সিম থেকে বোর্ডের নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর দুটি হলো— ০১৭১৩-০৬৮৯০৯ এবং ০১৫১-৬১১৯৩৬০।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে