সংবাদদাতা, হিলি (দিনাজপুর):
১৮ বছরের সৌরভ বাড়ির উঠানে ধান ও খড় শুকানোর কাজ করছিলেন,এমন সময় হঠাৎ বৃষ্টি আর বজ্রপাতে তিনি মারা যান।
শুক্রবার (৮ মে) দুপুরে হিলি উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। সৌরভ (১৮) ওই এলাকার হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সৌরভ হোসেন বাড়ির উঠানে ধান ও খড় শুকানোর কাজ করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
