ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না:হুমায়ুন কবির

বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না:হুমায়ুন কবির

নবপ্রকাশ ডেস্ক:
বাংলাদেশের মানুষকে কাঁটাতার দিয়ে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে ভারতের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁটাতার বসানোর বক্তব্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের মতো দেশকে এখন কাঁটাতার দিয়ে ডর (ভয়) দেখানোর জায়গা (সুযোগ) নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। এছাড়া ভারতের সঙ্গে এ বিষয়ে কথা বলার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলবো।

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, হাসিনা সরকারের আমলে যেভাবে সীমান্তে অনেক মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো বিষয়গুলো আমরা দেখেছি, সীমান্ত কোনোদিন ওই নমুনায় আসবে না, ইনশাআল্লাহ। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই গোলামীর বাংলাদেশ না যে, বসে দেখবে। কী করতে হবে সে বিষয়ে এই বাংলাদেশের পরিকল্পনা আছে।

প্রতিবেশীর সঙ্গে আঞ্চলিক শান্তি বজায় রাখতে সংলাপ জরুরি বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তার ভাষ্য, এর মাধ্যমেই ভারসাম্য তৈরি হবে। শেখ হাসিনা যেন ভারতে বসে দেশের বিরুদ্ধে উস্কানি না দেয় সে বিষয়ে দিল্লি প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।

ওদিকে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রাইমারিলি (প্রাথমিকভাবে) কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে। আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাই না। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি চীন সফর সফলভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে তিস্তা নিয়ে প্রাথমিক আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে