ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত

নবপ্রকাশ ডেস্ক:
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ পরিবহণের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী এবং তাদের সন্তান ঘটনাস্থলে নিহত হন।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৮) এবং শিশু কন্যা জান্নাত (১০)।

ধারনা করা হচ্ছে— ঈদ উপলক্ষে স্ত্রী সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি উজিরপুরে ফিরছিল পরিবারটি।

ঘটনার পরপরই বাসের চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যান। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছানোর পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে