ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বজ্রপাতে বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে অগ্নিকান্ড

বজ্রপাতে বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে অগ্নিকান্ড

নবপ্রকাশ ডেস্ক:
সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার দুপুর সোয়া একটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ রোডের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানায়, বজ্রপাতে হঠাৎ গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলে স্বস্তি মেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে গ্যাস লাইনের একটি রাইজারে আগুনের সূত্রপাত হয়। দুপুর ১ টা ১৫ মিনিটে জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে তিনি জানান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে