ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ফ্রান্সের জয়ের পরেই এমবাপেকে নিয়ে দুঃসংবাদ

ফ্রান্সের জয়ের পরেই এমবাপেকে নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক:

ধারাবাহিক ফর্ম বজায় রেখে উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের শুভসূচনা করিয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তাঁর একমাত্র জয়ে কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক ম্যাচেই তুরস্ককে ১-০ ব্যবধানে হারিয়েছে ফরাসিরা। তবে গোল করার পরেই চোটে পড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। নিশ্চিত হওয়া গেছে, চলতি ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে তিনি আর মাঠে নামতে পারছেন না।

ম্যাচের ৫৪তম মিনিটে লক্ষ্যভেদ করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। কিন্তু গোল করার পরপরই হাঁটুতে তীব্র অস্বস্তি বোধ করায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে মাঠে ফিরে আসলেও কয়েক মুহূর্তের মধ্যেই আবারও মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ম্যাচ চালিয়ে যাওয়া অসম্ভব মনে হওয়ায় কোচ জিনেদিন জিদান ৫৮তম মিনিটে নিজের প্রধান তারকাকে মাঠ থেকে তুলে নিয়ে দেশিরে দোয়েকে স্থলাভিষিক্ত করেন।

ম্যাচ শেষে এমবাপের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরে যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন কোচ জিদান। ফরাসি কোচ বলেন, ‘দুর্ভাগ্যবশত পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় তাকে মাদ্রিদে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না। তার হাঁটুতে ফোলা ভাব রয়েছে এবং বিষয়টি মোটেও আশাব্যঞ্জক নয়।’

ফ্রান্স ফুটবল দলের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, শট নেওয়ার সময় এমবাপে হাঁটুর টেন্ডনে চোট পান। প্রয়োজনীয় নিবিড় চিকিৎসার জন্য তিনি স্পেনে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে যাবেন। ক্লাবের মেডিকেল পরীক্ষার পর চোটের সার্বিক অবস্থা ও পুনর্বাসনের সময়সীমা সুনির্দিষ্টভাবে জানা যাবে।

এদিকে, জয় দিয়ে নেশন্স লিগের অভিযান শুরুর পর আগামী সোমবার বেলজিয়ামের মাঠে খেলতে নামবে ফ্রান্স। এরপর আগামী ২ অক্টোবর ইতালিকে এবং ৫ অক্টোবর আবারও বেলজিয়ামকে আতিথ্য দেবে তারা। শেষ দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফরাসিদের ঘরের মাঠ স্তাদে দ্য ফ্রান্সে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে