ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ফেনী অভিমুখে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনী অভিমুখে প্রধানমন্ত্রী তারেক রহমান

নবপ্রকাশ ডেস্ক:

ফেনী জেলার পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম ফেনী সফর।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী আজ সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হয়েছেন।

সূচি অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিটে পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় ১,৫৪২.১৬ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন প্রকল্পটির অনুমোদন দেয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে, যার কাজ ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দুপুর ১টা ৩০ মিনিটে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শনের পর সেখানকার সরকারি স্থাপনায় স্থাপিত ছাদ-ভিত্তিক (রফটপ) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উল্লেখ্য, পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের অংশ হিসেবে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে— যার মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট ব্যবস্থা রয়েছে।

সফরের শেষ অংশে বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বৃহৎ সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান কর্মসূচির শুভ সূচনা করবেন এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মধ্যে সম্মানীর অর্থ বিতরণ করবেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে